1 Answers

সভ্যতার আদিকাল থেকে মানুষ সমাজবদ্ধভাবে বাস করছে। কৃষ্টি, সংস্কৃতি, সংঘ, গোষ্ঠী ইত্যাদি নানা কারণে সমাজে বিভিন্ন ধরনের পরিবার গড়ে উঠেছে। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবারের গঠন ও আকারের মধ্যে পরিবর্তন ঘটেছে।

পিয়া ও পঙ্কজ হিন্দু সম্প্রদায়ের দুই ভিন্ন গোত্রের ছেলেমেয়ে। কিন্তু তারা পছন্দ করে নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে তাদের পরিবার ক্ষুব্ধ হয় ও তাদের বিবাহটি মেনে নেয় না। এর প্রধান কারণ হলো পিয়া ও পঙ্কজের পরিবার অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার। এ ধরনের পরিবারের ক্ষেত্রে ব্যক্তিকে তার সমাজের প্রচলিত রীতি অনুযায়ী নিজস্ব গোত্রের মধ্যে পাত্রপাত্রী খুঁজতে হয়। অন্তর্গোত্র বিবাহের মূল কারণ নিজ গোত্রের রক্তের বিশুদ্ধতা বজায় রাখা। তারা বহির্গোত্র বিবাহ প্রথায় বিশ্বাসী নয়। এমন কি তারা মানব সম্পর্ক বৃদ্ধি ও সংস্কৃতি বিনিময় করতে চায় না। তাই তারা অন্তর্গোত্র বিবাহ প্রথা পছন্দ করে। এ মতাদর্শে বিশ্বাসী হওয়ার কারণেই পিয়া ও পঙ্কজের পরিবার তাদের বিবাহটি মেনে নেয় নি।

4 views

Related Questions