উদ্দীপকে সমুদ্রবন্দর উদ্বোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটির সুবিধাগুলো কি কি? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সমুদ্রবন্দর উদ্বোধনের জন্য যে প্রযুক্তিটি ব্যবহৃত হয় তা হলো ভিডিও কনফারেন্সিং। নিচে এ প্রযুক্তির সুবিধাগুলো তুলে ধরা হলো-
১. যেকোনো স্থানে অবস্থান করেও নির্দিষ্ট সভা, মিটিং এ অংশগ্রহণ করা যায়।
২. অডিও এবং ভিডিও উভয় প্রকার সম্প্রচার এর মাধ্যমেই যোগাযোগ করা যায়।
৩. এ প্রযুক্তির কল্যাণে মানুষ দূরে অবস্থান করেও একে অপরের কাছাকাছি থাকতে পারছে।
৪. অনেক দূরে অবস্থান করেও অথবা প্রত্যন্ত গ্রামের একজন নাগরিকও তার রোগ সম্পর্কে অভিজ্ঞ ডাক্তারকে জানাতে পারে।
৫. ঘরে বসেই শিক্ষার্থীরা বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে অংশগ্রহণ করতে পারে।
৬. এটি স্বল্পমূল্যের এবং কম সময় ব্যয় হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মিটিং-এ যোগ দিতে ভ্রমণ বাবদ কোনো টাকা বা যানযট এর জন্য সময় নষ্ট হয়না।