1 Answers

নেতা যখন কর্মীদের মন জুগিয়ে এবং তাদের প্রয়োজন মিটিয়ে তাদেরকে কাজে প্রেষণা দান করেন তখন এরূপ নেতৃত্বকে ইতিবাচক নেতৃত্ব বলে।

ইতিবাচক পদ্ধতিতে নেতা কর্মীদেরকে কার্যসম্পাদনের জন্য শুধু আদেশ-নির্দেশ ও উপদেশই প্রদান করেন না, নির্দেশের প্রয়োজনীয় ব্যাখ্যাও দেন এবং তাদেরকে দক্ষ কর্মীতে পরিণত করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। এরূপ নেতা সবসময় কর্মীদের কাজকর্ম ও দায়িত্ব ইতিবাচক দৃষ্টিতে দেখেন।

5 views