1 Answers
অনানুষ্ঠানিকভাবে যে নেতৃত্ব গঠিত ও পরিচালিত হয়, তাকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে। বৃহদাকার প্রতিষ্ঠানে ব্যাপক জনগোষ্ঠী একসঙ্গে কাজ করতে গিয়ে এদের মধ্যকার গোষ্ঠী, সম্প্রদায়, জন্মস্থান, রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি পার্থক্যের কারণে তাদের মধ্যে অনানুষ্ঠানিক নেতৃত্বের সৃষ্টি হয়ে থাকে। এরূপ নেতৃত্বের আনুষ্ঠানিক কোনো কর্তৃত্ব বা ক্ষমতা না থাকলেও দলভুক্ত সদস্যদের ওপর তারা যথেষ্ট প্রভাববিস্তার করে থাকে।
4 views
Answered