1 Answers
নেতা যখন স্বাধীনভাবে কর্মীদেরকে কাজ করতে দেয় এবং কর্মীদের কাজে কোনো প্রকার ক্ষমতা বা কর্তৃত্ব আরোপ করে না, তখন তাকে লাগামহীন নেতৃত্ব বলে।
লাগামহীন নেতৃত্বে নেতা নিজে কাজ করতে পছন্দ করেন না, কর্মীদের প্রতিও সুনির্দিষ্টভাবে আদেশ নির্দেশনা দেন না, কর্মীরা নিজের ইচ্ছেমতো কাজকর্ম করে নেয়। এতে কর্মীরা প্রচুর স্বাধীনতা ভোগ করে। ফলে প্রতিষ্ঠানে অধিকাংশ সময় বিশৃঙ্খলা বিরাজ করে এবং অনুসারীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। এরূপ নেতৃত্ব প্রতিষ্ঠানের জন্য কোনো সুফল বয়ে আনে না।
4 views
Answered