1 Answers
কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে উদ্দেশ্য সাধন করাকে নেতৃত্ব বলে।
যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলে। সার্থক নেতৃত্বের ফলে সংগঠন সুদৃঢ় ভিতে প্রতিষ্ঠিত হয় এবং কর্মীদের সর্বোত্তম সহযোগিতা পাওয়া যায়। কাজেই যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যত বেশি যোগ্য নেতৃত্ব প্রদানে সক্ষম সে প্রতিষ্ঠান তত বেশি দক্ষ বলে বিবেচিত হবে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার অধীনস্থ লোকদের কার্যকলাপকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালনা করেন বিধায় ব্যবস্থাপককেও নেতা হিসেবে গণ্য করা যায়। এভাবে যিনি পরিবার চালান তাকে পরিবারের নেতা বলা হয়ে থাকে।
5 views
Answered