1 Answers
একসঙ্গে কাজ করতে বা চলতে গিয়ে বিভিন্ন কারণে যে অনানুষ্ঠানিক সম্পর্কের সৃষ্টি হয় তা থেকে সৃষ্ট নেতৃত্বকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে।
অনানুষ্ঠানিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন করা যায়। এতে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা, দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং কাজে গতিশীলতা আনতে অনানুষ্ঠানিক নেতৃত্ব ভূমিকা রাখে। এসব কারণেই অনানুষ্ঠানিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ।
4 views
Answered