1 Answers

সুষ্ঠু নেতৃত্ব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য। সুষ্ঠু সংগঠন, উন্নত যন্ত্রপাতি এবং অন্যান্য উপকরণের উপস্থিতিই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট নয়। উপকরণাদির সুষ্ঠু ব্যবহার এবং শ্রমিক-কর্মীদের প্রয়োজনীয় উৎসাহ, উদ্দীপনা ও প্রণোদনা নেতৃত্বের ওপর নির্ভর করে। নেতা তার নেতৃত্বের দুর্লভ গুণাবলির মাধ্যমে দলীয় প্রচেষ্টাকে সাংগঠনিক লক্ষ্যের দিকে পরিচালিত করে। তাই লক্ষ্যার্জনে নেতৃত্ব গুরুত্বপূর্ণ। 

4 views

Related Questions