1 Answers

উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো-মন্দ বিশেষ বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয় তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে।

কর্মীকেন্দ্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে কর্মীদের সন্তুষ্টির বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখে। এজন্য কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে উৎসাহ প্রদান, প্রশিক্ষণ প্রদানসহ নানান উপায়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা চালায়। কর্মীদের উন্নয়নকেই প্রতিষ্ঠান উন্নয়নের উপায় গণ্য করে। তাই কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কর্মীরা বেশি পছন্দ করে।

4 views

Related Questions