1 Answers

স্বকীয় নামবাচক পদকে সংজ্ঞায়িত করা যায় না, কারণ নামবাচক পদ হচ্ছে একটি অজাত্যর্থক পদ এবং এগুলো অর্থহীন চিহ্নমাত্র। আর অজাত্যর্থক পদ হিসেবে এরূপ পদের মধ্যে ব্যক্তর্থ থাকলেও জাত্যর্থ পদ হিসেবে এরূপ পদের মধ্যে ব্যক্তর্থ থাকলেও জাত্যর্থ থাকে না। জাত্যর্থ না থাকার কারণে নিয়মানুযায়ী এরূপ পদের সংজ্ঞাদানও সম্ভব হয় না। যেমন : 'রহিম' একটি নামবাচক পদ, আর এ নামটি থেকে এটি কোন জাতির অন্তর্ভুক্ত তা বোঝা যায় না বিধায় এর বিভেদক লক্ষণ নির্ণয় করা সম্ভব হয় না। এ কারণেই স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না।

9 views

Related Questions