1 Answers
উদ্দীপক অনুযায়ী বলা যায় যে, পদ যুক্তি গঠনে ভূমিকা রাখে। ইংরেজী Term শব্দের বাংলা প্রতিশব্দ পদ যা ল্যাটিন শব্দ Terminus থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ সীমান্ত বা পার্শ্ব। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত হয় সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। পদ কখনো একটি শব্দ আবার কখনো একাধিক শব্দের সমষ্টি। অর্থাৎ যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হবার মতো শব্দ বা শব্দ সমষ্টিই পদ নামে পরিচিত। আর এগুলো সংযোজকের দুই পার্শ্বে অবস্থান করে, তাই এদের Term বলে। যেমন- গরু হয় চতুষ্পদ জন্ম। এটি একটি যুক্তিবাক্য। গরু শব্দটি যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটি একটি পদ আবার চতুষ্পদ জন্তু বিধেয় হিসাবে ব্যবহৃত হয়েছে। এটিও একটি পদ, তবে এখানে শব্দ রয়েছে দুটি। 'চতুষ্পদ' ও 'জন্ম'। এখানে দুটি শব্দ মিলে একটি পদ হয়েছে। পদের প্রকৃতি থেকে দেখা যাচ্ছে যে, পদ একটি চিন্তার বিষয যা বাস্তবে অস্তিত্বশীল নাও হতে পারে। সুতরাং বলা যায় যে, একটি পদের যেমন ধারণার দিক রয়েছে, তেমনি অস্তিত্বের দিকও রয়েছে।