1 Answers
উদ্দীপকে অধ্যাপক সাহেব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন তার মধ্যে পরীক্ষণও রয়েছে। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাবলীকে নিজেদের আয়ত্তে এনে কৃত্রিম উপায়ে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাই হলো পরীক্ষণ। পরীক্ষণ এক প্রকারের নিরীক্ষণ। পরীক্ষণের বেলায় ঘটনাবলি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে একটি কৃত্রিম ঘটনা সৃষ্টি করে প্রত্যক্ষ করি। উদাহরণ- হিসাবে বলা যায় যে, একজন রসায়নবিদ তার গবেষণা গারে নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস একসাথে মিশিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করে পানি উৎপন্ন করেন। এক্ষেত্রে সবকিছু তার আয়ত্বে থাকে। প্রাকৃতিক নিয়মে যে পানি উৎপন্ন হয় তার জন্য তাকে বসে থাকতে হয় না। সুবিধা মতো তিনি পানি উৎপন্ন করতে পারেন। সুতরাং গবেষণাগারে পানি উৎপন্ন করার প্রক্রিয়াটি একটি পরীক্ষণ।