1 Answers

উদ্দীপকের আলোকে প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেনিকরণের উদাহরণ নিচে দেওয়া হলো-

প্রাকৃতিক শ্রেণিকরণের উদাহরণ হলো- বস্তুজগতের মধ্যে প্রাণের উপস্থিতির সাদৃশ্যের ভিত্তিতে 'জীব' শ্রেণিটি গঠন করা হয়েছে এবং প্রাণের অনুপস্থিতির ভিত্তিতে 'জড়' শ্রেণিটি গঠন করা হয়েছে। এরূপ শ্রেনিকরণই হচ্ছে প্রাকৃতিক শ্রেণিকরণ। কৃত্রিম শ্রেণিকরণের উদাহরণ হলো- কোনো গ্রন্থাগারের গ্রন্থসমূহকে আকৃতিগত, বিষয়বস্তুগত, ভাষাগত সাদৃশ্যের ভিত্তিতে বিন্যস্তকরণই হচ্ছে কৃত্রিম শ্রেণিকরণ। এরূপ শ্রেণিকরণের মধ্যমে সর্বসাধারণের জ্ঞান অর্জিত হয় না। তবে এর মাধ্যমে গ্রন্থাগারিক এবং গ্রন্থ ও গ্রন্থাগারের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গের ব্যবহারিক উদ্দেশ্য চরিতার্থ হয় বা ব্যক্তিগত সুবিধা অর্জিত হয়। এক্ষেত্রে গ্রন্থের শ্রেণিবিন্যাসটি কৃত্রিম এজন্য যে, এখানে সাদৃশ্যের বিষয় হিসেবে গ্রন্থের আকৃতি, বিষযবস্তু বা ভাষা প্রকৃতি প্রদত্ত নয়, বরং এগুলো মনগড়া ও ইচ্ছামতো নেওয়া গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্য। উপরের উদাহরণগুলোর বিশ্লেষণ করে বলা যায় যে, কৃত্রিম ও প্রাকৃতিক শ্রেণিকরণ একে অপরের থেকে আলাদা।

4 views

Related Questions