1 Answers

যোগাযোগের সফল পরিসমাপ্তি ও উদ্দেশ্য অর্জনে মানব সম্পদ ব্যবস্থাপকের প্রেরিত ই-মেইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যোগাযোগ ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠান পরিচালনায় নিয়মিতভাবে বিভিন্ন বাক্তি, বিভাগ, উপ-বিভাগ ও ইউনিটের সাথে যোগাযোগ করতে হয়। একটি তথ্য বা সংবাদ প্রেরকের নিকট হতে প্রাপকের নিকট পৌঁছার পর তার প্রতিক্রিয়া প্রেরকের নিকট পৌঁছার পরই যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়। কেননা প্রাপকের অনুভূতি বা প্রতিক্রিয়া জানা না গেলে যোগাযোগের উদ্দেশ্য অর্জিত হয় না। তাইতো ফলাবর্তনের মাধ্যমেই যোগাযোগ প্রক্রিয়াসম্পন্ন এবং পরিপূর্ণতা লাভ করে।

উদ্দীপকে দেখা যায়, ডেলটা কোম্পানির চেয়ারম্যান এর নিকট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ ই-মেইলে কর্মী নিয়োগের পরামর্শ পান। আবার মানবসম্পদ ব্যবস্থাপক তথ্য প্রাপ্তি এবং কর্মী নিয়োগের সংবাদ ই-মেইলের মাধ্যমে চেয়ারম্যানকে জানিয়ে দেন। মানবসম্পদ বিভাগ চেয়ারম্যান এর নির্দেশনা পেয়ে উক্ত নির্দেশনা প্রাপ্তির তথ্য প্রেরণ না করা পর্যন্ত যোগাযোগ প্রক্রিয়া অসম্পন্ন থেকে যেত। কেননা তথ্য বা সংবাদ প্রেরণের পর প্রাপকের নিকট থেকে প্রেরকের নিকট প্রত্যুত্তর না আসা পর্যন্ত যোগাযোগ প্রক্রিয়া অসম্পন্ন থাকে। যেহেতু মানবসম্পদ ব্যবস্থাপকের প্রেরিত ই-মেইলের মাধ্যমে চেয়ারম্যান প্রত্যুত্তর পেয়েছেন। তাই বলা যায়, যোগাযোগের উদ্দেশ্য অর্জনে মানবসম্পদ ব্যবস্থাপকের প্রেরিত ই-মেইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions