1 Answers

X তত্ত্বে মানবপ্রকৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা লক্ষণীয়। এক্ষেত্রে মনে করা হয়, কর্মীরা উত্তরাধিকারসূত্রে কাজ অপছন্দ করে, সুযোগ থাকলে কাজে ফাঁকি দেয়। তাই তাদের নিকট থেকে কাজ আদায়ে ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ ও প্রয়োজনে শাস্তি দিতে হয়। কর্মীরা দায়িত্ব এড়িয়ে চলতে চায়, দায়িত্ব নিয়ে কাজ করতে চায় না। তাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করলেই সে তা পালন করে। কর্মীরা খুব কমই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে। তাই তাদের প্রেষিত করার সুযোগ কম। আর্থিক সুযোগ-সুবিধাকেই তারা একমাত্র পাওনা মনে করে।

4 views

Related Questions