1 Answers
উদ্দীপকে মিতালী কর্পোরেশন কর্মীদের সেমিনার পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করেছে।
যে প্রশিক্ষণ পদ্ধতিতে একটা বিষয়ে এক বা একাধিক অধিবেশনে আলোচনার ব্যবস্থা রেখে প্রশিক্ষণার্থীদের ব্যাপক জ্ঞানার্জনের সুযোগ দেওয়া হয়, তাকে সেমিনার বলে।
উদ্দীপকে, মিতালী কর্পোরেশন কর্মীদের প্রশিক্ষণের জন্য প্রতিদিন একটি করে সেশনের আয়োজন করেছে। এতে কর্মীদের উদ্দেশ্যে এক বা একাধিক প্রবন্ধ উপস্থাপন করে কর্মীদের মতামত দিতে বলা হয়। আলোচনায় নিজের মতামত দিতে পেরে কর্মীরাও উৎসাহ বোধ করে। অর্থাৎ মিতালী কর্পোরেশন কর্মীদের সেমিনার পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করে। এ পদ্ধতিতে প্রশিক্ষণার্থী বা সেমিনারে অংশগ্রহণকারীদের সামনে কোনো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি নির্দিষ্ট বক্তব্য বা লিখিত প্রবন্ধ উপস্থাপন করে। এতে তারা মুক্তচিত্তে নিজেদের ধারণা ও জ্ঞানের আলোকে আলোচনা করে থাকে। তাই বলা যায়, মিতালী কর্পোরেশন কর্মীদের সেমিনার পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করছে।