1 Answers
প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীদের মধ্য থেকে যোগ্যতা অনুযায়ী একপদ থেকে অন্যপদে উন্নীত করার পদ্ধতিকে যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে। কর্মীদের মেধা ও যোগাতা এবং কার্যক্ষেত্রে দক্ষতা ও কার্যসম্পাদনের সামর্থা বিবেচনাপূর্বক যে পদোন্নতি দেওয়া হয়ে থাকে তাকে যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলা হয়। এক্ষেত্রে কার্যসম্পাদনে কর্মীর দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্যকে পদোন্নতির মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি হিসেবে কর্মীর কাজের মান যোগ্যতা, শিক্ষা, প্রশিক্ষণ, দৈহিক ও মানসিক শক্তি, কার্যে উপস্থিতি, আনুগত্য, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা, সহযোগিতা ও আন্তরিকতা, সহকর্মীদের সাথে উন্নত সম্পর্ক, কাজের প্রতি ঝোঁক ও উদ্যোগ গ্রহণ ইত্যাদি বিবেচনা করা হয়। চাকরিকালের দীর্ঘতাকে বিবেচনায় না রেখে অধিকতর যোগ্য ও দক্ষ ব্যক্তিকে এ পদ্ধতিতে সর্বাগ্রে পদোন্নতি প্রদান করা হয়। এর ফলে কর্মীদের কাজে অধিকতর আগ্রহী করে তোলে এবং প্রতিষ্ঠানে কাজের মান ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়।