1 Answers
পদোন্নতি ও পদাবনতির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।
পদোন্নতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বর্তমান পদ হতে উচ্চতর পদে উন্নীত করা হয়। বর্তমান নিম্নস্তর থেকে অধিক দায়িত্বপূর্ণ উচ্চতর স্তরে উন্নীত করার নাম পদোন্নতি। পদোন্নতির ফলে কর্মীর সম্মান ও মর্যাদা, দায়িত্ব, কর্তব্য, বেতন, ভাতাদি এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হয়। পদোন্নতি কর্মীদের কার্যসন্তুষ্টি বৃদ্ধি করে, প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও আনুগত্য বৃদ্ধি করে এবং কার্যে নবউদ্দীপনা জাগ্রত করে। পক্ষান্তরে, যে প্রক্রিয়ায় কর্মীকে বর্তমান পদ হতে নিম্নতর পদে নিয়োগ দেওয়া হয় এবং অপেক্ষাকৃত কম সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাকে পদাবনতি বলে। পদাবনতি কর্মীর জন্য শাস্তিস্বরূপ। আধুনিক প্রযুক্তি ও উন্নত কলা-কৌশলের দ্রুত পরিবর্তন, পরিবর্তিত বাজার পরিস্থিতি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশগত উপাদানের পরিবর্তন, কর্মীর কার্যকলাপ ও অদক্ষতা এবং প্রতিষ্ঠানের আর্থিক অসংগতি প্রভৃতি কারণে কর্মীর পদাবনতি হতে পারে। কর্মীর ওপর অর্পিত দায়িত্ব পালনে অযোগ্য প্রমাণিত হলে অথবা কর্তব্যে অবহেলাজনিত কারণে পদাবনতির মতো ঘটনা ঘটতে পারে।