1 Answers
পদোন্নতি বা পদোন্নয়ন বলতে কোনো কর্মীকে তার বর্তমানে আসীন পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নীত করাকে বুঝায়।
মানুষ প্রকৃতিগতভাবেই উন্নয়নের প্রত্যাশী। সে যেখানে চাকরি করে সেখানে পদোন্নতি পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করে। এতে তার সুনাম, মর্যাদা, বেতন, ভাতা, দায়িত্ব-কর্তৃত্ব, সুযোগ-সুবিধা ইত্যাদি যেমনি বাড়ে, তেমনি কাজের প্রতিও সন্তুষ্টি ও আগ্রহ বৃদ্ধি পায়। এতে তার মনোজগতে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়। যে কারণে পদোন্নতির ফলে কর্মীদের মনোবল বাড়ে।
6 views
Answered