1 Answers
কোনো বিশেষ কার্যসম্পাদনের লক্ষ্যে কতিপয় বিশেষজ্ঞ ব্যক্তির সমন্বয়ে যে দল গঠন করা হয় তাকে কমিটি বলে।
কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একাধিক কর্মীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মীর সমষ্টিকে কমিটি সংগঠন বলে। কোনো জরুরি অবস্থা মোকাবিলায় কমিটি সংগঠন ব্যবহৃত হয়। অন্যভাবে বললে কমিটি হচ্ছে কতকগুলো ব্যক্তি নিয়ে গঠিত একটি সংগঠন যার ওপর কোনো বিশেষ, প্রশাসনিক কার্যসম্পাদনের ভার বিশেষভাবে অর্পিত হয়। তাই যেসব ক্ষেত্রে দলগত সিদ্ধান্ত ও চিন্তাভাবনা প্রয়োজন সেসব ক্ষেত্রে কমিটি ব্যবহৃত হয়।
6 views
Answered