1 Answers
উল্লিখিত উদ্দীপকের দৃষ্টান্তে সকল মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা সম্ভব নয়। কতিপয় মানুষের মৃত্যু দেখে আমরা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি। অর্থাৎ আংশিক নিরীক্ষণের ভিত্তিতে আমরা এক লাফে সমগ্র বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করি, একে বলা হয় 'আরোহমূলক লম্ফ' বা 'আরোহমূলক উলম্ফন'। জ্ঞাত থেকে অজ্ঞাত বিষয়ে যাওয়া, বিশেষ থেকে সার্বিকে উপনীত হওয়া, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষতে গমন করাকে আরোহমূলক উলম্ফন বলে। আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেসক রাক্য। এই বাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু আশ্রয়বাক্য হিসাবে কয়েকটি বিশেষ বাক্যকে উপস্থাপন করা হয়। আর যে প্রক্রিয়ায় কোনো শ্রেণির কয়েকটি বিশেষ দৃষ্টিান্তের। ভিত্তিতে ঐ শ্রেণির সকল সদস্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সে প্রক্রিয়া হলো আরোহাত্মক উল্লম্ফন উদ্দীপকে কাদের আনোয়ার ও সবুজের মৃত্যুর অভিজ্ঞতা থেকে সকল মানুষের মৃত্যু সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেয়া হয়েছে সে প্রক্রিয়াটি হলো আরোহমূলক উল্লম্ফন।