1 Answers
প্রকৃত আরোহ অনুমানের উদ্দেশ্যই হলো, 'কিছু থেকে সব কিছুতে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে এবং কম সার্বিকতা থেকে অধিক সার্বিকতায়- এরূপ ব্যবধান অতিক্রম করা। অর্থাৎ প্রকৃত আরোহে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মাঝে এমন কিছু ফাঁক বা ব্যবধান থাকে, যা অন্ধের মতো ঝুঁকি নিয়ে অতিক্রম করাই হলো প্রকৃত আরোহের প্রধান বৈশিষ্ট্য। প্রকৃত আরোহে এরূপ ব্যবধান অতিক্রমের প্রক্রিয়াকেই 'Inductive leap'- অর্থাৎ 'আরোহমূলক লম্ফ' বা আরোহমূলক উল্লম্ফন বলে।
20 views
Answered