1 Answers

কোনো সমস্যা ও এর প্রকৃতি দ্রুত আঁচ করতে পারার সামর্থ্যকেই সমস্যা অনুধাবনের দক্ষতা বলে।

ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের পথে দুর্বলতা ও বাধাসমূহ চিহ্নিত করে তার সমাধানের পন্থা খুঁজে বের করতে হয়। সমস্যা সমাধানের বিভিন্ন বিকল্প কর্মপন্থা থেকে সঠিক ও কার্যকর পন্থা নির্ধারণের ব্যাপারে ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা অর্জন করতে হয়। এরূপ দক্ষতা প্রতিষ্ঠানের বর্তমান ও সম্ভাব্য সমস্যাসমূহ চিহ্নিত করে এবং সমাধান খুঁজে বের করতে সাহায্য করে। তাই প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য এ দক্ষতা অধিকমাত্রায় থাকার প্রয়োজন।

4 views

Related Questions