1 Answers
ব্যবস্থাপনার আওতা, গতি-প্রকৃতি, কার্যপ্রণালি, প্রয়োগক্ষেত্র প্রভৃতি দৃষ্টিকোণ থেকে একে কলা ও বিজ্ঞান উভয়-ই বলা যায়।
কলা হলো কোনো নির্দিষ্ট ফলাফল অর্জনের প্রায়োগিক দক্ষতা; যা ব্যক্তির চিন্তা-ভাবনা, ব্যক্তিগত বিচার-বিশ্লেষণ, ধ্যান-ধারণা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত। অপরদিকে, বিজ্ঞান হলো সংগঠিত জ্ঞান; যা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এবং সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য হয়। সুতরাং দেখা যাচ্ছে ব্যবস্থাপনার মধ্যে কলা ও বিজ্ঞান উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান। কেননা অতীতে ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া বা পদ্ধতি প্রয়োগ কৌশল বলা হলেও এর ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাস্তবভিত্তিক মানদণ্ডের প্রয়োজন হয়; যা বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আর তাই আধুনিক ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনাকে এককভাবে কলা বা বিজ্ঞান না বলে উভয়ের মিশ্রণ বলে আখ্যায়িত করেছেন।