1 Answers

উদ্দীপকে অনিল কসমেটিকস প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে ব্যবসায় নৈতিকতার বিষয়টির অভাব রয়েছে।

ব্যবসায়ের সঠিক মূল্যবোধ ও নৈতিকতা ব্যবসায়ীকে সৎ, ন্যায়পরায়ণ, বিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী করে তোলে। এর মাধ্যমে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন, অশুভ প্রতিযোগিতা রোধ ও সামাজিক প্রত্যাশা পূরণ সম্ভব হয়। ব্যবসায় নৈতিকতা যেকোনো ব্যবসায়ীকে ব্যবসায়ে অশুভ বা অন্যায় কাজ থেকে বিরত রাখে।

উদ্দীপকে অনিল কসমেটিকস রবি কসমেটিকস লিমিটেডের পণ্য অধিক জনপ্রিয় হওয়ায় এসব পণ্য নকল করে বাজারজাত করে। যা ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে অন্যায় ও অনৈতিক কাজ। অনিল কসমেটিকসের মধ্যে নৈতিকতা থাকলে প্রতিষ্ঠানটি এ কাজ করত না। অর্থাৎ অনিল কসমেটিকস অনৈতিক উপায়ে ব্যবসায় পরিচালনা করছে। তাই বলা যায়, অনিল কসমেটিকস প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে নৈতিকতার অভাব রয়েছে।

4 views

Related Questions