1 Answers
ছত্রিশগড়ের মাওবাদীদের সমাজবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক শিক্ষার অভাব রয়েছে। সমাজবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে মানুষ সমাজের উৎপাদন যন্ত্রের সাথে তাদের সম্পর্ক সম্বন্ধে জানতে পারে। সমাজে তাদের ভূমিকা, অবদান এবং অধিকার সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারে। ফলে সমাজের প্রতি তারা সঠিকভাবে দায়িত্ব- কর্তব্য পালন করে এবং সমাজবিরোধী কোনো কাজে লিপ্ত হয় না। উদ্দীপকে উল্লিখিত ভারতের ছত্রিশগড়ের বিচ্ছিন্নতাবাদী মাওবাদীদের সমাজের উৎপাদন যন্ত্রের সাথে তাদের সম্পর্ক, সমাজে তাদের ভূমিকা, অবদান এবং অধিকার সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাই তারা শক্তি ও অস্ত্রের মাধ্যমে সমাজে তাদের মতামত প্রতিষ্ঠা করতে চাচ্ছে। মাওবাদীদের এরূপ আচরণ থেকে বোঝা যায়, তাদের সমাজবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক শিক্ষার অভাব রয়েছে। আর এজন্য তারা সমাজের প্রতি সঠিকভাবে দায়িত্ব- কর্তব্য পালন না করে বরং সমাজবিরোধী কাজে লিপ্ত হয়েছে।