1 Answers

মোক্তারের নীতি অবশ্যই ব্যবসায়বান্ধব নয়। ব্যবসায়বান্ধব নীতি বলতে আমি সেই নীতিকেই বুঝি যেখানে ক্রেতার সাথে কোনো প্রকার প্রতারণার সুযোগ নেই। কিন্তু মোক্তার ক্রেতার সাথে প্রতারণা করে নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রয় করে দ্রুত ধনী হওয়ার যে স্বপ্ন দেখছেন সেটি অবশ্যই ব্যবসায়বান্ধব হতে পারে না।

উদ্দীপকের মোক্তার যে কার্য সম্পাদন করেছেন তাতে করে তাকে কোনো সাধু ব্যবসায়ী বলা যাবে না। ক্রেতারা যখন একবার তার কাছ থেকে প্রতারিত হবে তখন দ্বিতীয়বার তার কাছে পণ্য ক্রয়ের জন্য যাবে না সেটাই স্বাভাবিক। অর্থাৎ উদ্দীপকটিতে তিনি যে বেশি মূল্যে খারাপ পণ্য বিক্রয়ের মাধ্যমে দ্রুত ধনী হবার স্বপ্ন দেখছেন সেটা কখনই বাস্তবায়ন হবে না। এতে করে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং এক সময় তার দোকানে কোনো ক্রেতাই পণ্য ক্রয়ের জন্য আসবে না। এর ফলে তিনি ব্যবসায় ক্ষেত্রে যথেষ্ঠ ক্ষতির সম্মুখীন হবেন।

পরিশেষে বলা যায়, একজন ব্যবসায়ীকে ব্যবসায়বান্ধব নীতি অনুসরণ করতে হলে তাকে অবশ্যই ক্রেতার সন্তুষ্টি অর্জন করে ব্যবসায় পরিচালনা করতে হবে। কিন্তু মোক্তার যেহেতু অসাধু উপায়ে নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রয় করছে সেহেতু তার ব্যবসায়িক নীতিকে ব্যবসায়বান্ধব বলা যায় না।

4 views

Related Questions