1 Answers
ব্যুৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। অনুমানের যথার্থতা নির্ণয়ের জন্য অনুমান ও তার সহায়ক কতকগুলো প্রক্রিয়া নিয়ে যুক্তিবিদ্যা সুশৃঙ্খলভাবে আলোচনা করে। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য অসত্যকে বর্জন করে সত্যকে অর্জন করা। এ উদ্দেশ্যে যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির কতকগুলো নিয়ম প্রণয়ন করে যুক্তির বৈধতা যাচাই করে।
8 views
Answered