1 Answers
'শিক্ষা' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো- অভ্যাস, চর্চা বা অনুশীলন প্রভৃতির দ্বারা কোনো কিছু আয়ত্ব করা। বাংলায় ব্যবহৃত 'শিক্ষা' শব্দটি সংস্কৃত 'শাস' ধাতু থেকে এসেছে। 'শাস' ধাতুর অর্থ শাসন বা নিয়ন্ত্রণ করা, নির্দেশ বা উপদেশ দেওয়া। সংস্কৃত 'বিদ' ধাতুটিও এ প্রসঙ্গে বিচার করে দেখা যায়। এর অর্থ হলো 'জানা'। এ ধাতুনিষ্পন্ন 'বিদ্যা' কথাটিও অনেক সময় শিক্ষা কথাটির সমার্থক বলে গ্রাহ্য করা হয়।
4 views
Answered