1 Answers

মানব জ্ঞানের ক্রমোন্নতি এবং সমাজের উন্নতি ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে গিয়ে অগাস্ট কোঁৎ যে তত্ত্ব প্রদান করেন, তা ত্রয়স্তর সূত্র নামে পরিচিত।

অগাস্ট কোঁৎ-এর মতে, মানুষের সকল চিন্তা-চেতনা, ধ্যান- ধারণাসমূহ, জ্ঞানের সকল শাখায় এবং পৃথিবীর সকল সমাজসমূহ অত্যাবশ্যকীয়ভাবে তিনটি স্তর অতিক্রম করে এসেছে। এই তিনটি স্তর হচ্ছে- ধর্মতাত্ত্বিক অধিবিদ্যাগত ও দৃষ্টবাদী স্তর। এই তিনটি স্তরের মাধ্যমে মানুষের বুদ্ধিভিত্তিক যে বিকাশ ঘটে, তা 'ত্রয়ম্ভর সূত্র' নামে পরিচিত।

7 views