1 Answers

পশুর দেহ গঠন, কার্য ও উৎপাদনক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন। সুষম খাদ্যে আমিষ, স্নেহ পদার্থ, খনিজ লবণ, শর্করা, ভিটামিন প্রভৃতি পুষ্টি উপাদান মাত্রানুযায়ী বিদ্যমান থাকে। খাদ্যে এর যেকোনো একটি পুষ্টি উপাদানের অভাব হলে পশুর অপুষ্টিজনিত রোগ দেখা দেয়। অপুষ্টিজনিত রোগে পশু দুর্বল হয়ে যায় এবং পশুর কাজ করার, দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা কমে যায়।

5 views