1 Answers

কর্মসংস্থান বলতে মূলত বেকার লোকদের কাজের সুযোগ সৃষ্টিকে বোঝায়। আর এ কর্মসংস্থান সৃষ্টিতে Mcdonalds এর অবদান অনস্বীকার্য।

যে দেশে কর্মসংস্থানের সুযোগ যতবেশি থাকবে সে দেশের উন্নতির সম্ভাবনাও তত বেশি থাকে। দেশের অভ্যন্তরীণ পরিবেশ সঠিক এবং সুন্দর রাখার জন্য কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা যে দেশে বেকারত্ব যত বেশি সেই দেশের বেকার মানুষের খারাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনাও তত বেশি। বেকার থাকা মানে মানুষের অলস সময় কাটানো। আর আমরা এটাও জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সুতরাং আমরা একথা নির্বিঘ্নে বলতে পারি যে, কর্মসংস্থান সৃষ্টি করা মানেই দেশের উন্নয়নে সহায়তা করা। উদ্দীপকটিতে Mcdonalds এর কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের কথা বলার অপেক্ষা রাখে না। বিশ্বের ১১৯টি দেশে ৩,৪০০টি বিপণির মাধ্যমে ১৮,০০,০০০ কর্মীর কাজের সুযোগ সৃষ্টি করা নিঃসন্দেহে একটি অনেক বড় ব্যাপার বলে আমি মনে করি। Mcdonalds শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই করছে না সে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা তার দেশের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে। Mcdonalds একদিকে কর্মসংস্থান সৃষ্টি করছে, আবার বৈদেশিক মুদ্রা অর্জন করছে অনাদিকে এসব কার্যক্রম সম্পাদনের মাধ্যমে তিনি সমাজসেবাও করছেন এবং বিভিন্ন দেশে তার দেশের খাবারের পরিচিতির মাধ্যমে দেশের ভাবমূর্তি উন্নয়নেও তিনি ভূমিকা রাখছেন বলে আমি মনে করি।

পরিশেষে বলা যায় Mcdonalds একদিকে দেশকে সেবা করছেন অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি করছেন যেটা বিশ্ববাসীর জন্যই মঙ্গলজনক।

4 views

Related Questions