1 Answers
উদ্দীপকে জুয়েলের অতিরিক্ত মূলধন ব্যয়ের জন্য দায়ী আমলাতান্ত্রিক জটিলতা।
ব্যবসায় উদ্যোগ একটি ঝুঁকিপূর্ণ কাজ। প্রতিকূল ব্যবসায়িক পরিবেশ ব্যবসায় উদ্যোগ উন্নয়নকে ব্যাহত করে।
তিনি ইতালিতে তিন বছর কাজ করে দেশে আসার পর ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসায় শুরু করার উদ্যোগ গ্রহণ করেন। পোশাক কারখানার কার্যক্রম শুরু করার জন্য জুয়েল নিবন্ধকের অফিসে আবেদনপত্র জমা দেন। কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার দীর্ঘসূত্রতার কারণে অনুমতিপত্র পেতে তার বিলম্ব হয়। ফলে তিনি কারখানার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারেননি। পোশাক কারখানার জন্য গৃহীত ঋণের সুদ তাকে বহন করতে হয় বিলম্বে অনুমতিপত্র পাওয়ার জন্য। মূলধন ব্যবহার না করেও মূলধন ব্যয় জুয়েলকে ব্যবহার করতে হচ্ছে। তাই বলা যায়, আমলাতান্ত্রিক জটিলতার কারণে জুয়েলকে অতিরিক্ত মূলধন ব্যয় বহন করতে হয়।