1 Answers

উদ্দীপকে প্রথম উক্তিতে ফল ও শাকসবজিকে অর্থনৈতিক, পুষ্টিগত ও নান্দনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল বলা হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু ফসল চাষের উপযোগী হওয়ায় বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল উৎপাদিত হয়। ফল ও শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থসহ বিভিন্ন ধরনের খাদ্য উপাদান রয়েছে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শরীরকে সুস্থ, সবল, কর্মঠ, নিরোগ রাখার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ২০০-২৫০ গ্রাম সবজি খাওয়া দরকার। শরীরের চাহিদার ৯০-৯৫% ভিটামিন 'সি', ৬০- ৮০% ভিটামিন 'এ' এবং ২০-৩০% ভিটামিন 'বি' একমাত্র সবজি ও ফল থেকে আসে। ফল রান্না করে খাওয়া হয় না বলে ফলের | সব পুষ্টি উপাদান বিশেষ করে ভিটামিন ও খনিজ মানুষ অবিকৃত অবস্থায় দেহে গ্রহণ করে। ফল গাছ বাড়ির আঙ্গিনায়, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় লাগানোর ফলে সৌন্দর্য বৃদ্ধি করে। পুষ্টি সংগ্রহে, ওষুধ তৈরি ও চিকিৎসাশাস্ত্রে, একক জমিতে অন্যান্য ফসলের তুলনায় অপেক্ষাকৃত বেশি উৎপাদন ও আয় বৃদ্ধিতে, পতিত জমি ব্যবহারে, ফলজাত নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে ফলগাছের অবদান অনস্বীকার্য।

সুতরাং উপরের আলোচনা হতে বলা যায়, ফল ও শাকসবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল।

5 views

Related Questions