1 Answers

কিয়াস ইসলামি আইনশাস্ত্রের গতিশীল ধারা- জনাব বসীরের এ উক্তিটির তাৎপর্য অপরিসীম।

কিয়াস ইসলামি শরিয়তের অন্যতম উৎস। এর অর্থ পরিমাপ করা, অনুমান করা বা তুলনা করা। উদ্ভূত কোনো সমস্যার সমাধান কুরআন-সুন্নাহর কোনো বিধানের সাথে সাদৃশ্য রেখে ঐ সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। জনাব বসীরের উক্তিতে এর ইঙ্গিত পাওয়া যায়।

উদ্দীপকের জনাব বসীর আলোচনার প্রেক্ষাপটে কিয়াসকে ইসলামি আইনশাস্ত্রের গতিশীল ধারা হিসেবে উল্লেখ করেন। বস্তুত মানবজীবন অত্যন্ত গতিশীল এবং পরিবর্তনমুখী। প্রতিনিয়ত এখানে নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এসব সমস্যার ইসলামি শরিয়াভিত্তিক সমাধান উদ্ভাবনের জন্য কিয়াস বিশেষ জরুরি। কেননা, কিয়াসউদ্ভূত এসব সমস্যা সমাধানের ওপরেই মুসলিম উম্মাহ ইজমা সম্পাদন করবে। মূলত গতিশীল ইসলামি জীবনের মূল গতিশীলতা হলো কিয়াস। এর মাধ্যমে গবেষকদের গবেষণাকাজে আত্মনিয়োগ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। উন্মুক্ত রাখা হয়েছে মুক্তবুদ্ধি চর্চা ও স্বাধীন মত প্রকাশের পথ। ইসলামি আইনের আধুনিকায়ন, প্রগতি এবং সর্বকালীন ও সর্বজনীন চরিত্রটি অক্ষুণ্ণ রাখার জন্য কিয়াসের কোনো বিকল্প নেই। সুতরাং বলা যায়- জনাব বসীর সাহেবের উক্তিটি সত্যিই তাৎপর্যপূর্ণ।

4 views

Related Questions