1 Answers
উদ্দীপকের এসটিসি কোম্পানি আমের মৌসুমে আম কিনে সংরক্ষণ করে রাখে।
তারা আম সংরক্ষণ করতে ফ্রিজ ও হিমাগার ব্যবহার করে। অল্প পরিমাণ ফল সংরক্ষণের জন্য ফ্রিজিং পদ্ধতি বেশ কার্যকর। এ পদ্ধতিতে সাধারণ অথবা ডিপ ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় অনেক দিন পর্যন্ত ফল সংরক্ষণ করা যায়। ঠাণ্ডা তাপমাত্রার ফলে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলি এবং জীবাণুর আক্রমণ না হওয়ার ফলে পচন ধরে না। ১০°সে. তাপমাত্রার নিচে অনেক জীবাণু ও এনজাইমের ক্রিয়া থাকে না। বাণিজ্যিক ভিত্তিতে ফল সংরক্ষণের জন্য আবার হিমাগার পদ্ধতি অধিক ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে হিমাগারের তাপমাত্রা কমিয়ে একটি কাঙ্খিত মাত্রায় আনা হয়। সাথে সাথে ফল থেকে যেন প্রস্বেদনের মাধ্যমে পানি বের হয়ে না যায় সেজন্য হিমাগারে আর্দ্রতার পরিমাণ বাড়ানো হয়। হিমাগারে অনেক দিন পর্যন্ত ফল সংরক্ষণ করা যায়। এতে ফলের স্বাদ, গন্ধ ও পুষ্টিমান প্রায় অপরিবর্তিত থাকে। হিমাগারে নিম্ন তাপমাত্রায় বিভিন্ন এনজাইমের ক্রিয়া সীমিত থাকে এবং উচ্চ আর্দ্রতার জন্য ফল শুকিয়ে সংকুচিত হয় না।
উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে এসটিসি আম সংরক্ষণ করে।