1 Answers

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি পর্যায়ে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি সংস্থা (এনজিও) গড়ে ওঠেছে।

যেসব বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সমাজের অসহায়, পশ্চাদপদ ও দরিদ্র শ্রেণির মানুষকে আর্থিক, বৈষয়িক, শিক্ষাগত, স্বাস্থ্যগত, আইনগত ইত্যাদি নানান বিষয়ে সহযোগিতা প্রদান করে থাকে এবং এ উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়, তাকে NGO বা বেসরকারি সংস্থা বলে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষকে সংঘবদ্ধ করে তাদেরকে উদ্যোগী, প্রত্যয়ী হিসেবে গড়ে তোলা এ ধরনের প্রতিষ্ঠানের লক্ষ্য।

উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহ দেয়। যেহেতু সরকারি উৎসাহে বেসরকারি পর্যায়ে বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং ব্যবসায়-বাণিজ্য ও কৃষি উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি পর্যায়ে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি সংস্থা (এনজিও) গড়ে ওঠেছে।

5 views

Related Questions