1 Answers
উদ্দীপকের আলোচিত আদা তোলার পদ্ধতিটি হলো পিলাই (আদার রাইজোম) তোলা। আদা রোপনের পর গাছ ও শিকড় গজিয়ে গেলে বীজ আদা তুলে ফেলা হয়। একে পিলাই তোলা বলা হয়ে থাকে।
সাধারণভাবে আদা গাছ শুকিয়ে আসতে থাকলে আদা তোলার উপযুক্ত সময় হয়। কিন্তু পিলাই তোলার সময় হয় তখনই যখন আদা গাছে শিকড় গজায়। আদা রোপণের সময় সবগুলো বীজের অঙ্কুরিত মুখ একইদিকে রাখতে হয়, যাতে বীজ আদা রোপণের ৭৫ থেকে ৯০ দিন পর এক পার্শ্বের মাটি সরিয়ে সহজেই পিলাই সংগ্রহ করা যায়। এভাবে পিলাই সংগ্রহ করলে খরচের ৫০-৬০% আগাম উঠে আসে।
এভাবেই আদা অর্থাৎ পিলাই তোলা হয়।
4 views
Answered