1 Answers
মতিউর রহমান সয়াবিন চাষের জন্য কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ চাইলে তিনি তাকে ইনোকুলাম প্রয়োগের পরামর্শ দেন। ইনোকুলাম হলো রাইজোবিয়াম জাতীয় অণুজীব সার। সয়াবিন চাষের ক্ষেত্রে ইনোকুলাম ব্যবহার করলে তা মাটিতে নাইট্রোজেনের যোগান বাড়াবে। এতে করে ইউরিয়া সার কম প্রয়োগ করতে হবে। ফলে তার জমিতে তুলনামূলকভাবে অন্যান্য রাসায়নিক সারও কম পরিমাণে লাগবে। কারণ অণুজীব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির ভৌত ও রাসায়নিক অবস্থার উন্নতি ঘটায়। এভাবে তিনি উৎপাদন খরচ কমাতে পারবেন। পাশাপাশি এটি একটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া।
অতএব বলা যায় যে, মতিউর রহমানের সয়াবিন চাষে ইনোকুলাম প্রয়োগের সিদ্ধান্ত যথার্থ ও লাভজনক।
4 views
Answered