1 Answers

উদ্দীপকে গ্রুপ সেভেনের সাথে সরকারের সম্পাদিত চুক্তিকে পেটেন্ট বলা হয়। পেটেন্ট হলো একধরনের মেধাসম্পদ। পেটেন্ট চুক্তি সরকারের সাথে সম্পাদিত হয়। পেটেন্ট চুক্তির মাধ্যমে আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত হয়।

গ্রুপ সেভেনের উদ্যোক্তারা কামরাঙ্গার জুস বাজারজাতকরণ করার কৌশল আবিষ্কার করে। এ কৌশল এককভাবে ব্যবহার করার জন্য গ্রুপটি সরকারের সাথে পেটেন্ট চুক্তি সম্পাদন করে। পেটেন্ট চুক্তি মোতাবেক গ্রুপটি তাদের উদ্ভাবিত কামরাঙ্গার জুস বাজারজাতকরণ কৌশলের মালিকানা লাভ করে। গ্রুপটি তাদের সৃজনশীল পণ্য বা সেবা উৎপাদন ও সরবরাহে সরকারের সাথে আইনগত চুক্তি সম্পাদন করেছে যেটি একটি মেধাসম্পদ চুক্তি। এ মেধাসম্পদ চুক্তিটি পেটেন্ট চুক্তি নামে পরিচিত।

সুতরাং গ্রুপ সেভেনের সাথে সরকারের সম্পাদিত, মেধাসম্পদ চুক্তিটি একটি পেটেন্ট চুক্তি।

6 views

Related Questions