1 Answers
জনাব রুবায়েত আলমকে তার বই নকল মুদ্রণের ব্যাপারে উদ্বেগমুক্ত করতে কপিরাইট নিবন্ধনের পরামর্শ দিব।
লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। সাহিত্য বা সৃষ্টিকর্মের ওপর উদ্ভাবকের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার লক্ষ্যে কপিরাইট আইনের প্রচলন করা হয়েছে। এ আইন মোতাবেক কপিরাইট নিবন্ধনের মাধ্যমে এর উদ্ভাবক তার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির ওপর আইনগত অধিকার অর্জন করে।
উদ্দীপকে দেখা যায়, নোবেল বিজয়ী জনাব রুবায়েত আলমের 'যুদ্ধ' উপন্যাসটি বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে খুবই জনপ্রিয়। তিনি তাঁর বই নকল মুদ্রণের ব্যাপারে উদ্বিগ্ন। আর তাঁকে উদ্বেগমুক্ত করার একমাত্র উপায় হলো কপিরাইট চুক্তি সম্পাদনপূর্বক তা নিবন্ধন করা। কেননা কপিরাইট নিবন্ধন করা হয় সৃষ্টিকারীর স্বত্ব রক্ষা করার জন্য। কপিরাইট নিবন্ধনের মাধ্যমে স্বত্বাধিকারীর অনুমতি ব্যতীত কেউ সেটি ব্যবহার করলে আইনগত প্রতিকার পাওয়া যায়।
সুতরাং আমি জনাব রুবায়েত আলমকে তার বই নকল মুদ্রণের ব্যাপারে উদ্বেগমুক্ত করতে কপিরাইট নিবন্ধনের পরামর্শ দিব।'