1 Answers
ভূমি কর্মকর্তা বললেন, সঠিক বয়সে আখ কাটার ওপর এর ফলন ও চিনির পরিমাণ নির্ভর করে। মাঠে রিফ্লাক্টোমিটার যন্ত্রের সাহায্যে আখের পরিপক্কতা নির্ণয় করা যায়। তাছাড়া যে ক্ষেতে আখ কাটা হবে সে ক্ষেতে একটি আখকে সমান তিন খণ্ডে কেটে চিবিয়ে যদি মনে হয় সব অংশ সমান মিষ্টি লাগছে তবেই আখ কাটার উপযুক্ত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এছাড়া আখের বয়স ১২ মাস বা তার উর্ধ্বে হতে হবে, পাতার আকার ছোট হবে, কাণ্ডের বৃদ্ধি থেমে যাবে, উপরের দিকে পর্বমধ্যের দৈর্ঘ্য কমে যাবে, পাতায় হলদে ভাব দেখা দিবে, কাণ্ডে ছুরি দ্বারা আঘাত করলে ধাতব পদার্থের ন্যায় শব্দ হবে। এ সকল লক্ষণ প্রকাশিত না হলে যদি আখ কাটা হয় তাহলে আখের রসের পরিমাণ কমে যায় এবং সেখানে চিনির পরিমাণ কম থাকে। এ কারণে আখের মূল্য কমে যায়।
তাই বলা যাচ্ছে যে, ভূমি কর্মকর্তার বক্তব্যটি অত্যন্ত যুক্তিযুক্ত এবং ভালো ফলন পেয়ে লাভবান হওয়ার ক্ষেত্রে সহায়ক।