1 Answers
সগীরের মুনাফা প্রাপ্তি সঠিক- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।
মুনাফা অর্জন সমিতির মূল উদ্দেশ্য না হওয়া সত্ত্বেও সমিতি তার কার্যক্রমের মধ্যে দিয়ে মুনাফা অর্জন করে থাকে। সমিতির মোট মুনাফা থেকে বাধ্যতামূলকভাবে ১৫% সঞ্চিতি তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলে জমা রেখে বাকি অংশ শেয়ার অনুপাতে সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
উদ্দীপকে সগীর একটা তাঁতি সমবায় সমিতির সদস্য। সমবায়ের ১০ লক্ষ টাকা শেয়ার মূলধনের মধ্যে সগীরের একার মূলধনই ২ লক্ষ টাকা। তাদের বার্ষিক মুনাফা হয়েছিল ২ লক্ষ টাকা কিন্তু সগীরকে দেওয়া হয়েছিল ৩২ হাজার টাকা। সে বেশি মুনাফা আশা করেছিল। কিন্তু তার প্রত্যাশার চেয়ে কম মুনাফা পেয়েছে কারণ তার মধ্য থেকে সংরক্ষিত তহবিল এবং উন্নয়ন তহবিলে নির্দিষ্ট হারে বণ্টন করা হয়েছিল। তাই সমবায়ের আইন অনুসারে সগীরের কম মুনাফা পাওয়া যথেষ্ট যুক্তিসংগত ছিল।
তাই বলা যায়, সগীরের মুনাফা প্রাপ্তি সঠিক- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।