1 Answers
করিম তার বোরো ধানের জমিতে অ্যাজোলা সার তৈরি করেন। বোরো ধানের জমি চাষ করে অ্যাজোলা মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে প্রতি বর্গমিটারে ১০০-২০০ গ্রাম সতেজ অ্যাজোলা বীজ হিসেবে জলাশয় অথবা ধানের জমিতে ছড়িয়ে দিয়েছিল। সেই সাথে প্রতি হেক্টরে ৮-১০ কেজি টিএসপি ১৫-২০ দিন পর পর প্রয়োগ করেছিল। উপযুক্ত পরিবেশে ১৫-২০ দিনের মধ্যে অ্যাজোলা অঙ্গজ বংশবিস্তার করে জমিতে বা পানিতে একটি স্তর তৈরি করেছিল। অ্যাজোলা উৎপাদনের জন্য ধানের চারা রোপণের ৫-৭ দিন পর বীজ হিসাবে ১০০-১২০ গ্রাম সতেজ অ্যাজোলা জমিতে ছিটিয়ে দিয়েছিল। ১৫-২০ দিন পর পর জমির মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এভাবে তার বোরো ধানক্ষেতে জন্মানো কুটিপানা ও শ্যাওলা জমির মাটির সাথে মিশিয়ে দেওয়ায় ইউরিয়া সার কম লেগেছিল ও ফলনও বেশি হয়েছিল। উল্লিখিত উপায়ে করিম তার জমিতে অ্যাজোলা সার উৎপাদন করে লাভবান হয়েছিলেন।