1 Answers
মধু দেহের সুস্থতা ও সজীবতা রক্ষা করে রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। মধুতে রয়েছে ভিটামিন যা মানুষের বেরিবেরি, পেলেগ্রা প্রভৃতি মারাত্মক রোগ প্রতিরোধ করতে সক্ষম।
তাছাড়াও এর ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড মানবদেহের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। আয়ুর্বেদীয় এবং ইউনানী বহু ঔষধ তৈরিতে মধু ব্যবহার করা হয়ে থাকে। শ্বাসকষ্ট, রক্ত পরিশোধক, ঠান্ডা, সর্দি-কাশি প্রতিরোধ, জ্বর নিরাময়, ক্ষত বা জিহ্বার, গলার এবং আগুনে পোড়া ঘা দূর করার জন্য মধু ব্যবহৃত হয়। গ্যাস্ট্রিক বা আলসারে আক্রান্ত রোগীর জন্যও নিয়মিতভাবে মধু সেবন সুফলদায়ক। বুক ও পেটের ব্যাথা উপশমে মধু উপকারী। প্রায় সব ধরনের রোগ প্রতিরোধে সক্ষম বলে মধুকে সর্বরোগের মহৌষধ হিসেবে অভিহিত করা হয়।