1 Answers

বাংলাদেশে কৃষির অন্যতম খাত হলো গবাদিপশু পালন। কৃষিকাজ ও পরিবহনে গরু-মহিষের ব্যবহার রয়েছে। তাছাড়া পশুর মাংস, দুধ, দুগ্ধজাত পণ্য ইত্যাদির ব্যাপক চাহিদা থাকায় বর্তমানে প্রচুর গবাদিপশুর খামার গড়ে উঠেছে। দেশে গবাদিপশু পালনের ওপর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন- যুব উন্নয়ন অধিদপ্তর এ ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণের পর এসব প্রতিষ্ঠান থেকে কম সুদে ঋণ নেওয়া যায়। যার মাধ্যমে অতি সহজেই আত্ম-কর্মসংস্থান করা সম্ভব। গবাদিপশু ও এগুলো থেকে প্রাপ্ত বিভিন্ন পণ্যের উৎস হিসেবে ও পুষ্টির চাহিদা পূরণে বাংলাদেশে গবাদিপশু পালন অত্যন্ত সম্ভাবনাময়।

5 views

Related Questions