1 Answers

পোল্ট্রির সব প্রজাতির মধ্যে খাদ্যকে ডিম ও মাংসে রূপান্তর দক্ষতা হাঁসের সবচেয়ে বেশি। বিভিন্ন বয়সের হাঁসের খাদ্য চাহিদা বিভিন্ন রকম হয়ে থাকে।

হাঁস খাল, বিল, পুকুর, হাওর-বাঁওর ও নদীর ছোট ছোট জলজ প্রাণী ও উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। হাঁস পানি ছাড়া তার খাদ্য গিলতে পারে না। তাই খাদ্যের সাথে সবসময় পানির সুব্যবস্থা রাখতে হয়। হাঁস সাধারণত নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করতে পারে। এছাড়াও হাঁসকে ম্যাশ ও পিলেট এই দুই প্রকারে বাণিজ্যিক খাবার দেওয়া হয়ে থাকে। ম্যাশ খাদ্য বিভিন্ন দানাদার খাদ্য চূর্ণ করে একত্রে মিশিয়ে তৈরি করা যায়। অন্যদিকে পিলেট খাদ্য যন্ত্রের সাহায্যে চাপ প্রয়োগ করে পিলেট বা বড়ি হিসেবে তৈরি করা হয়। দিনে ২ বার অর্থাৎ সকাল ৮টায় এবং বিকাল ৪ টায় হাঁসের খাবার দিতে হয়। খাদ্য খরচ কমানোর জন্য ম্যাশ/পিলেট খাদ্যের পাশাপাশি ধান, শামুক, ঝিনুক, মাছ ও মাংসের উপজাত, অ্যাজোলা ইত্যাদি ব্যবহার করা যায়।

5 views

Related Questions