1 Answers

উদ্দীপকে আজমলের ভাগ্য পরিবর্তনে প্রযুক্তিগত পরিবেশের প্রভাব দেখা যায়।

বিজ্ঞান ও প্রযুক্তিগত উপাদান যা বিনিয়োগকে প্রভাবিত করে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।

উদ্দীপকে পিতৃহীন দরিদ্র তরুণ আজমলের ভাগ্য ছিল নিয়তির ওপর নির্ভরশীল। তার মামার কিনে দেওয়া মোবাইলকে পুঁজি করে সে গ্রামের বাজারে একটি ছোট দোকান দেয়। সবাই টাকার বিনিময়ে মোবাইলে কথা বলে। সে সেখান থেকে আয় করা শুরু করে। শুধু তাই নয়, সে মোবাইল রিচার্জ, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করে তার আয় বাড়াতে থাকে। প্রযুক্তির সহায়তায় তার এ অগ্রযাত্রা অন্যদের জন্যও অনুকরণীয় হয়। এভাবে প্রযুক্তিগত পরিবেশের উপাদান অর্থাৎ মোবাইলের ব্যবহার, রিচার্জ ও ইন্টারনেট সংযোগ প্রভৃতি প্রযুক্তির মাধ্যমে আজমল তার ভাগ্য পরিবর্তন করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে আজমলের ভাগ্য পরিবর্তনে প্রযুক্তিগত পরিবেশের প্রভাব দেখা যায়।

4 views

Related Questions