1 Answers

সামাজিক প্রথা দেশের ব্যবসায় বাণিজ্যকে নানাভাবে প্রভাবিত করে। মানুষ তার নিজের ভাষা, ধর্ম, রীতিনীতি, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি নিয়ে যে জীবনযাপন করে তার সম্পূর্ণটাই সামাজিক প্রথার অন্তর্ভুক্ত। আমাদের দেশের গ্রামাঞ্চলে কৃষকের পোশাকের চাহিদা এক রকম এবং শহরের অফিসগামী মানুষের পোশাকের চাহিদা আর এক রকম। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ এবং অন্যান্য সামাজিক প্রথানির্ভর যেসব পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠে সেগুলো প্রসার লাভ করে। তাই বলা যায়, সামাজিক প্রথা ব্যবসায়-বাণিজ্যকে প্রভাবিত করে।

5 views

Related Questions