1 Answers

প্রথা উদ্ভবের মূল উপাদান সমাজ থেকে সৃষ্ট বলে একে অধিকাংশ সমাজবিজ্ঞানী সামাজিক প্রত্যয় হিসেবে চিহ্নিত করেছেন।

সব সমাজেই মানুষের আচার-আচরণের কতগুলো সুনির্দিষ্ট ধারা বা রীতি লক্ষ করা যায়। এগুলোকে প্রথা বলা হয়। সমাজবদ্ধভাবে বসবাসকারী মানুষমাত্রই সমাজে প্রচলিত বা প্রতিষ্ঠিত এসব রীতিকে অনুসরণ করে। সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য এবং মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করার তাগিদে এসব রীতিনীতি বা প্রথার উদ্ভব হয়েছে। কার্যত সমাজবদ্ধ মানুষের অভ্যাসগত কার্যধারাই কালক্রমে সামাজিক প্রথায় পরিণত হয়েছে। সুতরাং বোঝা গেল যে, প্রথার উদ্ভব এবং প্রয়োগ পুরোটাই সমাজের প্রয়োজনে। এ কারণেই বলা হয়, 'প্রথা মূলত সামাজিক'।

7 views

Related Questions